নৃশংস ঘটনার সাক্ষী কাঁকিনাড়া,ছেলের হাতে খুন বাবা

নৃশংস ঘটনার সাক্ষী কাঁকিনাড়া,ছেলের হাতে খুন বাবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৬ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: ছেলের হাতে বাবা খুন। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া ২৯নম্বর রেলগেট এর কাছে। মৃত বাবার নাম গৌরী সাউ(৮০)।

ঘাতক ছেলের নাম প্রভু সাউ (৫৫)।পরিবারের তরফ থেকে জানা গেছে গতকাল রাত্রে বেলায় বাবা গৌরী সাউ যখন ঘরে শুয়ে ছিলেন সেসময় প্রভু সাউ মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে তার বাবাকে এলোপাথাড়ি ছুরি চালায়। রক্তাক্ত অবস্থায় গৌরী সাউকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কি কারনে বাবাকে ছেলে নৃশংসভাবে খুন করলো তা সঠিকভাবে জানা না গেলেও পরিবার সূত্রে জানা গিয়েছে যে মদ্যপ অবস্থায় প্রায় সকলকে খুন করে দেওয়ার হুমকি দিতো প্রভু। সেই কারণেই গতকাল রাত্রে বেলায় বাবার উপর হামলা চালিয়ে এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আপাতত জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে প্রভু সাউ।

আরও পড়ুন…ফের ভয়াবহ আগুন! এবার খড়গপুর আই আই টি ক্যাম্পাসে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top