নেটিজেনদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছে বার্তা জেসিকা এবং আজাজউদ্দিনকে

নেটিজেনদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছে বার্তা জেসিকা এবং আজাজউদ্দিনকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্কঃ সাইয়ের কাছে প্রশিক্ষণ পেতে চলেছে কলকাতার দুই ক্ষুদে। বয়সটা খুবই কম, মাত্র ১১-১২ বছরেই পারফেক্ট জিমন্যাস্ট জেসিকা এবং আজাজউদ্দিন পিচের রাস্তায় পিঠে স্কুল ব্যাগ নিয়ে যথারীতি সামারসল্ট ডিগবাজি দিয়ে সব্বাইকে তাক করে দেয়। আর তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়। এমনকি ভিডিওটি ছড়িয়ে পড়তেই সাই অর্থাৎ স্পোর্টস অথোরিটি অব ইণ্ডিয়া থেকে তাদের ডাক আসে।

ট্রেনি হিসাবে জেসিকা এবং আজাজউদ্দিন এই দুজনে প্রশিক্ষনের সুযোগ পায়। সাইয়ের পূর্বাঞ্চলীয় শাখা পূর্ণ সময়ের জন্য প্রশিক্ষণের সুযোগ করে দিল। গত বুধবারে নেওয়া স্পোর্টস অব ইণ্ডিয়ার এমন সিদ্ধান্তে খুশি জেসিকা এবং মহম্মদ আজাজউদ্দিনের পরিবার। শুধু তাই নয় পাড়া প্রতিবেশী সকলেই বেশ আনন্দে মজেছেন এই সুখবরে। আর এই দুই ক্ষুদেকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে মিডিয়াবাসীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top