নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১৭ ই আগস্ট : নৈহাটি থানার অন্তর্গত ঘোষপাড়া রোডে রামকৃষ্ণ মোড়ে তৃণমৃল বিজেপি সংঘর্ষ। আহত ২. ঘটনাস্থলে র্যাফ কম্বাট ফোর্স। নৈহাটি থানার পুলিশ বিজেপির এক নেতা গণেশ দাস কে তুলে নিয়ে যায়. খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংসদ অর্জুন সিং. তার নেতৃত্বে নৈহাটি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মীরা. বিজেপি কর্মীদের দাবি তৃণমূল এই গন্ড গোল বাঁধালো আর বিজেপির নেতা কে তুলে নিয়ে গেল পুলিশ.এলাকায় ব্যাপক উত্তেজনা।




















