পঞ্চম দফা ভোটের আগে শেষ দিনের প্রচারে এসে মাস্ক বিতর্কে জড়ালেন অভিনেতা হিরণ চ্যাটার্জী

পঞ্চম দফা ভোটের আগে শেষ দিনের প্রচারে এসে মাস্ক বিতর্কে জড়ালেন অভিনেতা হিরণ চ্যাটার্জী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা: পঞ্চম দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে দেগঙ্গার ঝড় তুললেন বিজেপি প্রার্থী দীপিকা চ্যাটার্জী সমর্থনে অভিনেতা হিরণ চ্যাটার্জী। প্রচার করলেন দেগঙ্গার বিভিন্ন এলাকায়। অভিনেতা হিরণ কে দেখার জন্য বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পড়ে।

শেষদিনের প্রচারে বিজেপি প্রার্থী দীপিকা চ্যাটার্জির সমর্থনে শ’পাঁচেক বাইক টোটো নিয়ে কর্মীসমর্থকরা প্রচার করেন কিন্তু এই প্রচারে অধিকাংশ কর্মী-সমর্থকদের মুখে কোন মাক্স ছিলনা । ফলে দিন দিন করোনা সংক্রমনের হার যেভাবে বাড়ছে তা সত্ত্বেও রাজনৈতিক মিছিল মিটিংয়ে কর্মী-সমর্থকদের মাক্স না পরতে গেছে এই নিয়ে হিরণ চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য মাক্স খুলেছেন এবং কর্মীরাও মাক্স পড়ে আছে তিনি দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে অন্য চিত্র। অধিকাংশ কর্মী সমর্থকদের মুখে নেই মাক্স। কর্মীদেরকে জিজ্ঞেস করতেই তারা বলে গরমের জন্য মাক্স পরছেন না ,কেউ বলছেন ভুলে গেছে বাড়িতে ফেলে এসেছেন।

আরও পড়ুন…গরীবের বাড়িতে থেকে প্রচার সারছেন কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top