পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নিজের চেয়ারে বসালেন জঙ্গিপুর পুলিশ সুপার

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নিজের চেয়ারে বসালেন জঙ্গিপুর পুলিশ সুপার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ১১ই মার্চ : জঙ্গিপুর পুলিশ সুপার ওয়াই. রঘুবংশী ও জঙ্গিপুর মহকুমার সমস্ত থানার পুলিশ প্রশাসন এবং মহিলা পুলিশের উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় জঙ্গীপুর মহকুমার দুটি স্কুল শেখালিপুর হাই স্কুল ও আহিরান হেমাঙ্গিনি হাই স্কুলের ৩০ জন ছাত্রী খোকো প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এই প্রীতি ম্যাচে দুটি স্কুল থেকে ১৫ জন করে ৩০ জন ছাত্রী খোকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নারী দিবস উপলক্ষে এই বিশেষ প্রতিযোগীতার আয়োজন করা হয়। খেলা শেষে আজকের এই বিশেষ দিনে সেখালিপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী কুসুম খাতুন এই প্রতিযোগিতায় ভালো রকম খেলার কারণে তাকে সামনে রেখে অন্যান্য মেয়েদের আরো খেলার প্রতি আগ্রহী করে তুলতে জঙ্গিপুর পুলিশ সুপার নিজের চেয়ারে কুসুম খাতুন কে একদিনের এসপি চেয়ারে বসালেন। আজকে নারী দিবস উপলক্ষে এই সম্মান পেয়ে যথেষ্ট খুশি প্রকাশ করল কুসুম খাতুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top