নিজস্ব সংবাদদাতা,মালদা,৫ই জানুয়ারি :পঞ্চায়েত দপ্তরের ঢুকে বিজেপির মহিলা প্রধানকে হেনস্তার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ছেলে ও তার দলবলের বিরুদ্ধে।মালদার মানিকচক গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ দায়ের মানিকচক থানায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
মানিকচক গ্রাম পঞ্চায়েতটি এবার দখল করেছে বিজেপি। এই গ্রামপঞ্চায়েতে মোট ১৮টি আসন রয়েছে। বিজেপি পেয়েছি ১০টি তৃণমূল পায় ৬টি কংগ্রেস একটি ও নির্দল একটি।ফলে প্রধান হয় বিজেপির। বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডল এর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য শাকিলা বিবির ছেলে সানোয়ার আলী দলবল নিয়ে পঞ্চায়েত দপ্তরে ঢুকে তাকে হেনস্তা করে। রাস্তাঘাটে প্রাণনাশের হুমকি দেয়। তিনি মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন।
যদিও তৃনমূল সদস্য শাকিলা বিবি বলেন বর্তমান পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের প্রকল্প গুলি নিয়ে কিভাবে কাজ হচ্ছে তা স্পষ্ট করে জানাচ্ছে না তারই প্রতিবাদ করা হয়েছিল। হেনস্তার অভিযোগ ভিত্তিহীন।
পঞ্চায়েত দপ্তরের ঢুকে বিজেপির মহিলা প্রধানকে হেনস্তার অভিযোগ
পঞ্চায়েত দপ্তরের ঢুকে বিজেপির মহিলা প্রধানকে হেনস্তার অভিযোগ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















