নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৭ জানুয়ারি, পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হতে চলেছে পুরভোটে।তারপরও মানুষ ভোট দিত পারলে বহু আসন জিতবে বিজেপি।তবে এখনই কেন্দ্রীয় বাহিনীর দাবী জানাচ্ছেন না তিনি। আজ বারাসাত আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে এই মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের।তার দাবী পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে সরকার বা হাইকোর্ট সিদ্ধান্ত নিতে পারে একমাত্র।মমতা ব্যানার্জীর নিজস্ব বাহিনী আছে উনি তাই কেন্দ্রীয় বাহিনী চাইবেন না।
পঞ্চায়েত ভোটের মতই হিংসার আশঙ্কা রেখে মুকুল রায়ের দাবী রাজ্যের প্রতিটি জেলে ২০০০ বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। ৩৫ বছরে তার বিরুদ্ধে একটিও মামলা ছিল না।আর মাত্র দুবছরে ৪১ টা মামলা হয়েছে।রাজ্যের সব পুরসভার ভোট এক সঙ্গে করার রীতি বলে দাবী মুকুল রায়ের।তার মত মানুষকে ভোট দেওয়ানো গেলে বিজেপির ভোট ও আসন বাড়বে বহুগুন।সেটা বুঝেই মমতা ব্যানার্জী তার সরকারকে ভেঙ্গে দেওয়ার কথা বলছেন।মানুষের সমবেদনার ভোট পেতে চাইছেন।তা হতে দেওয়া হবে না।কিন্তুু সিএএ আইন না মানায় রাজ্য সাংবিধানিক সংকট তৈরী হচ্ছে।সংবিধান জানা ব্যক্তিরা সংসদে রয়েছে সেখানেই রাজ্যের সাংবিধানিক সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়ে দেন বিজেপি নেতা মুকুল রায়।তার অভিযোগ মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকছেন না।এই দিন বিজেপি নেতা মুকুল রায় দাবী করেন জে এন ইউ থেকে শান্তিনিকেতন সারা ভারতে অতিবাম প্রতিক্রিয়াশীল শক্তি সারা ভারতে সক্রিয়। তারাই বিশ্ব বিদ্যালয়গুলিতে গন্ডগোল পাকাচ্ছে বলে মত মুকুল রায়ের।



















