নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা,১৪ই আগস্ট : এলাকার এক পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে। ঘটনায় অন্তত চারজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের চড় পাড়া ও রেল কলোনী এলাকায়।

এই ঘটনায় আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। আহতদের দাবী সিপিএম কর্মীরা হামলা চালিয়েছে তাদের উপরে। অন্যদিকে সিপিএম কর্মীদের দাবী এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল, ঘটনায় সিপিএমের কোন হাত নেই।



















