পণের দাবিতে গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে

পণের দাবিতে গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,৫ই জানুয়ারি :পণের দাবিতে গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার পুকুরিয়া থানার বড়াইল গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের লোকেরা পলাতক। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে,মৃতর নাম আকলিমা বিবি (২১)। মৃতার বাবা মোহাম্মদ রফিক জানান, গত আড়াই বছর আগে পুখুরিয়া থানার বড়াইল গ্রামের বাসিন্দা পেশায় সাইকেল মিস্ত্রি মুসা আলীর সঙ্গে তার মেয়ের বিয়ে দেন।বিয়ের পর কয়েক মাস ভালো ভাবে সংসার চলে। এরপর থেকেই টাকার জন্য তার মেয়ের ওপর অত্যাচার শুরু করে মুসা ও তার পরিবারের সদস্যরা। ৫০ হাজার টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসতে বলে স্বামী। আর এই টাকা নিয়ে আসতে অস্বীকার করলেই চলত মারধর। বাধ্য হয়ে মেয়ে আকলিমা তার বাবাকে সমস্ত ঘটনা জানায়। এরপর মেয়েকে বুঝিয়ে আবার তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয় বাবা। বেশ কিছুদিন ধরেই সে আবারও ৫০ হাজার টাকার দাবি করতে থাকে।বৃহস্পতিবার রাত্রিবেলা এই বচসা চরম আকার নিলে অভিযোগ তার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে স্বামী মুসা ও তার পরিবারের সদস্যরা।শুক্রবার সকালে স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেয়ের পরিবারের সদস্যরা। মেয়ের গলায় দাগ রয়েছে, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মেয়ের পরিবারের অভিযোগ। ঘটনার খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়।স্বামী মুসা আলী সহ তার পরিবারের চার সদস্যের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মেয়ের পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top