পথচারীকে ধাক্কা মেরে ব্রিজ ভেঙে লরি পরলো খালে 

পথচারীকে ধাক্কা মেরে ব্রিজ ভেঙে লরি পরলো খালে 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১৭ জানুয়ারি ২০২১: নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কে ধাক্কা মেরে ব্রিজ ভেঙে লরি পড়লো খালে। মৃত এক পথচারী, গুরুতর আহত লরির চালক ও খালাসী।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধাবল্লভপুরে। জানা গিয়েছে শনিবার গভীর রাতে একটি লরি তমলুক-মেছেদা রাজ্যসড়কের তমলুক থেকে মেছেদার দিকে যাওয়ার সময় রাধাবল্লভপুর বাসস্ট্যান্ড পেরোনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মন্দিরে ধাক্কা মেরে এক পথচারী কে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাধাবল্লভপুর ব্রিজ ভেঙে খালে গিয়ে পড়ে। ঘটনা স্থলেই স্থানীয়রা ওই পথচারী কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম অশোক বেরা,বাড়ি নারায়ণদাড়ি গ্রামে, অপর দিকে লরির ড্রাইভার ও খালাসী কে উদ্ধার করে তমলুকে জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমান তাদের শারীরিক অবস্থা আশঙ্কা জনক, ঘটনায় তমলুক থানার পুলিশ।

আরও পড়ুন….প্রদর্শিত হচ্ছে মুর্শিদাবাদ বইমেলা 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top