পথেরসাথী থেকে চুরির ঘটনায় গ্রেফতার চোর,পুলিশ হেফাজতে থাকা অবস্থায় উদ্ধার চুরির সামগ্রী

পথেরসাথী থেকে চুরির ঘটনায় গ্রেফতার চোর,পুলিশ হেফাজতে থাকা অবস্থায় উদ্ধার চুরির সামগ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১০ ডিসেম্বর, পথেরসাথী থেকে চুরির ঘটনায় গ্রেফতার চোর,পুলিশ হেফাজতে থাকা অবস্থায় উদ্ধার চুরির সামগ্রী।ধৃতের নাম হাসান আলী মন্ডল (২৬)।বাড়ি বদর কুলতলা এলাকায়।ঘটনাটি ঘটেছে গুমা পেট্রোল পাম্প চত্বর এলাকার।
পুলিশ সুএে খবর,চলতি সপ্তাহে গুমা এলাকায় যশোর রোডের পাশ্বস্থ অবস্থানরত সাধারণ পথচলতি মানুষের সুযোগ সুবিধার জন্য রাজ্য সরকারের তৈরী বিল্ডিং দীর্ঘদিন ধরেই বন্ধ থাকে প্রায় ভগ্নদশায় পরিনত হওয়া সরকারী পথের সাথী বিল্ডিং এর তালা ভেঙে চুরি ঘটনা ঘটে।ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।জানা যায়, হাবড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসের মহিলা স্বনির্ভর গোষ্ঠী সরকারী ভাবে টেন্ডার পাবার পর দিন চারেক আগে কয়েক জন দিনমজুর শ্রেণীর শ্রমিকদের নিয়ে পথেরসাথী ঘর গুলোকে পরিষ্কার করতে যান।কিন্তু সেখানে গিয়ে ঘরের তালা খুলতে গিয়ে দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।ভেতরে ঢুকে দেখতে পান সমস্ত কিছু লন্ডভন্ড এবং একাধিক জিনিসপত্র খোয়া গেছে।অবশেষে হাবড়া থানার পুলিশকে খবর দেয়া হয় এবং ঘটনার তদন্তে নেমে পুলিশ চলতি মাসের ৬ তারিখ বছর ২৬ এর হাসান আলী মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে বারাসাত আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার করেন সোমবার।চুরি যাওয়া সামগ্রী মধ্যে রয়েছে একটি গ্যাস সিলিন্ডার সহ গ্যাসের ওভেন,পাঁচটি সিলিং ফ্যান,একটি মিক্সার মেশিন,একটি জুস মেসিন,একটি টোষ্টার মেশিন,রান্না করার ইন্ড্রাকশান মেসিন,বেশ কিছু জানলা এবং দরজার পদ্মার কাপড়,বেশ কিছু লোহার পাইপ সহ একাধিক সামগ্রী।ধৃতকে মঙ্গলবার দুপুর বেলায় বারাসাত আদালতে তোলা হয়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top