পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা,পুলিশকে ঘিরে বিক্ষোভ,রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের,উত্তেজনা কালিকাপুরে

পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা,পুলিশকে ঘিরে বিক্ষোভ,রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের,উত্তেজনা কালিকাপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০মে ২০২১পশ্চিম মেদিনীপুর:পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা,পুলিশকে ঘিরে বিক্ষোভ,রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের।পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দাদের পশ্চিম মেদিনীপুর জেলার কালিকাপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর একটি মোটর সাইকেলের করে যাতায়াতকারী দুই বাইক আরোহী কে দ্রুতবেগে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে ।এতে গুরুতর আহত হয় দুইজন, যদিও ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর বলে স্থানীয়রা জানায়।আর এতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা, তাদের দাবি জনবহুল এলাকায় তিন মাথা মোড় হলেও অধিকাংশ সময় এখানে ট্রাফিক পুলিশ থাকে না বলে অভিযোগ। ট্রাফিক পুলিশ না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের আরো অভিযোগ প্রতি নিয়ত এখানে দূর্ঘটনা হলেও পুলিশ কে এখানে একটি হাম্পের দাবি ও ট্রাফিক পুলিশের কথা বলা হলেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি। সোমবার আবারো এই ঘটনা। এই বিক্ষোভের জেরে ১ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে গেছে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ।

আরও পড়ুন…করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এলেন বেলুড় মঠ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top