পথ দুর্ঘটনায় আহত ৭,গুরুতর ৪

পথ দুর্ঘটনায় আহত ৭,গুরুতর ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৯শে সেপ্টেম্বরঃ দুর্গাপুর ব্যারেজের ওপর বাঁকুড়া দিক থেকে কয়লা বোঝাই একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ছোট গাড়িকে ধাক্কা মারলে ,সেই গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইককে ধাক্কা মারে ,ঘটনাস্থলেই আহত হন প্রায় সাত জন,গুরুতর ৪।জখম অবস্থায় এই সাত জনকে বাঁকুড়ায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়।একদিকে দুর্গাপুরের ব্যারেজের ওপর রাস্তা সংস্কারের কাজ চলছে অন্যদিকে এই দুর্ঘটনার জেরে ভাল যানজট তৈরি হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়।পুলিশ এসে যানজট মুক্ত করে এই রাস্তা।স্থানীয়দের অভিযোগ,পুলিশ কাজের চেয়ে অকাজে বেশি ব্যাস্ত থাকে আর যার জন্য প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে বাস্ততম এই রাস্তায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top