
নিজস্ব সংবাদদাতা,হাবড়া, ৪ঠা জুন :পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর। বাইক নিয়ে রাস্তার পাশের দোকানে ধাক্কা। ঘটনাটি হাবড়া থানার দক্ষিণ হাবড়া এলাকার গৌড়বঙ্গ রোডের ঘটনা।
পুলিশ সুত্রে জানা গেছে সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিন বন্ধু একটি বাইকে করে হাবড়ার দিকে আসছিল সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে রাজীব দত্ত ২৩ কে মৃত বলে ঘোষনা করে। আহত দুজনকে রাহুল বিশ্বাস এবং সুরজিৎ বিশ্বাস কে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়। সুরজিৎ বিশ্বাস হাসপাতালের যাবার পথে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রাহুল ভর্তি রয়েছে হাসপাতালে । ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সুত্রে জানা গিয়েছে তিনজনের বাড়ি হাবড়া থানার বুদরহাটি বেলতলা এলাকায় । মাথায় কারো হেলমেট ছিলনা এবং মদ্যপ অবস্থায় ছিল তিনজন বলে জানা গিয়েছে।




















