
নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার, ১৩ই মে :পথ দুর্ঘটনায় মৃত দুজন যুবক। ঘটনাটি ঘটেছে আজ ভোর চারটে নাগাদ ডুয়ার্সের মাদারিহাট থানার অন্তগত রাঙালিবাজলা এলাকায় 31 নং জাতীয় সড়কে। দুই যুবক বাইকে করে বীরপাড়া দিকে যাচ্ছিল কোনো এক গাড়ি বাইক আরোহীকে পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় । ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী দুজনের ।আজ সকালে মাদারিহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় । যুবক দুজনের নাম পরিচয় জানা যায়নি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।


















