পন আনতে না পারায় এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

পন আনতে না পারায় এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২২ শে ডিসেম্বর :এক লক্ষ টাকা পন আনতে না পারায় এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মালদা শহরের ইংরেজ বাজার থানা এলাকার মহানন্দা পল্লীর ঘটনা।আহত গৃহবধূর বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আহত গৃহবধূর নাম চুমকি রায়। তার মা অঞ্জলি কান্তি জানান গত ৮ মাস আগে ওই এলাকারই বাসিন্দা কিষান রায়ের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর মাঝেমধ্যেই কিষান টাকা পয়সা দাবী করতো। আর তা না দিলেই মেয়ের ওপর অত্যাচার চালাত। শুক্রবার রাতে কিষাণ মদ্যপ অবস্থায় এসে তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে ১ লক্ষ টাকা আনতে বলে। আর তা আনতে অস্বীকার করলেই স্ত্রীকে বেধড়ক মারধর করে। এই অবস্থায় পাড়া প্রতিবেশীরা ওই গৃহবধূকে কোনরকমে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা ঢাকা দিয়েছে।ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top