পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৪ এপ্রিল, পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ভাঙড়ের এনায়েতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধূর নাম সাবেরা বিবি। গতরাতে এনায়েতপুরের বাড়িতে সাবেরা বিবি (বয়স ৩২) ঝুলন্ত দেহ দেখতে পায় তার স্বামী মুক্তার মোল্লা, দাবি পরিবারের। খবর পেয়ে গৃহবধূর পরিবারের সদস্যরা এনায়েতপুরের গ্রামে যায়।

তারপর খবর দেওয়া হয় পুলিশকে, ভাঙড় থানার পুলিশ এনায়েতপুরে গিয়ে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের দাবি, মোক্তার মোল্লা নেশা ভান করত। এর পাশাপাশি তার অবৈধ সম্পর্ক ছিল। সেই নিয়ে প্রায় অশান্তি হত তাদের মধ্যে। এর আগেও একাধিকবার বিবাহবিচ্ছেদের মতন অবস্থা হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা মিলে দুই বাচ্চার কথা ভেবে মিটিয়ে দিয়েছিল। দীর্ঘ ১২ বছর ধরে বিয়ের সম্পর্ক হলেও পরকীয়া নিয়ে অশান্তি চলত বহুবার।ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top