পরকীয়ার পথের কাঁটা শিশু,দুবছরের কন্যা সন্তানকে খুনের অভিযোগ বাবা মা-এর বিরুদ্ধে

পরকীয়ার পথের কাঁটা শিশু,দুবছরের কন্যা সন্তানকে খুনের অভিযোগ বাবা মা-এর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ১৭ই সেপ্টেম্বর : নিজেদের পরকীয়ার পথের কাঁটা হয়ে দাঁড়ায় দুবছরের একটি কন্যা সন্তান । আর সেই কাঁটা সরাতে শ্বাসরোধ করে খুন করলো বাবা মা । ঘটনাটি ঘটেছে , জীবনতলা থানার পিয়ালী বটতলা গ্রামে । মৃতার নাম মহিনী হালদার  । ঘটনা সূত্রে , জীবনতলা পিয়ালীর বাসিন্দা রত্না হালদারের দেখাশোনা করে বিয়ে হয় আন্দামানের বাসিন্দা ভক্ত হালদারের । আর তাদের এই সাত বছরের বিবাহ জীবনে দুটি সন্তান রয়েছে । একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে । এরপর তাদের বিবাহ জীবনে ফাটল ধরতে শুরু করে । আর সেখান পালিয়ে বাপের বাড়ি চলে আশে রত্না । এরপর মেন্দিপুরের বাসিন্দা বাপন ভৌমিক নামে একটি ছেলের প্রেমে পড়ে যায় রত্না । আর বাপন রত্নাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাতে রাজি হয়ে যায় রত্না । বাপন কথা মতো একটি কন্যা সন্তান কে সঙ্গে নিয়ে পিয়ালীতে বাপন ভাড়া বাড়ি চলে যায় রত্না । আর সেই প্রথম পক্ষের কন্যা সন্তানকে নিতে অস্বিকার দ্বিতীয় পক্ষের স্বামী । আর সেই প্রথম পক্ষের সন্তান তাদের সম্পর্কের মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় । আর সেই কাঁটা সরাতে শ্বাসরোধ করে খুন করে দ্বিতীয় পক্ষের স্বামী । এরপর মৃতদেহ টি উদ্ধার করে নিয়ে আশে ঘুটিয়ারী গ্রামীণ হাসপাতালে । সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় জীবনতলা থানার পুলিশ । দ্বিতীয় পক্ষের স্বামী ও রত্না কে আটক করে ঘুটিয়ারী ফাঁড়ির পুলিশ । উত্তেজিত জনতা বাপনের বাড়ি ভাঙচুর করে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top