পরকীয়া সম্পর্কের টানাপোড়েন, মহিলাকে বিবস্ত্র করে মার গ্রামবাসীদের

পরকীয়া সম্পর্কের টানাপোড়েন, মহিলাকে বিবস্ত্র করে মার গ্রামবাসীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১৯ শে অক্টোবর :বীরভূমের নানুর থানার অন্তর্গত খুজুটিপাড়ার এক মহিলাকে বিবস্ত্র করে গ্রাম ঘোরানো পাশাপাশি বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে নানুর থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়ি এবং পরে থানায় আশ্রয় দেয়।

গ্রামবাসীদের ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, বিবাহিত ওই মহিলার সাথে এলাকার এক যুবকের সম্পর্ক ছিল, সেও বিবাহিত। সেই সম্পর্কে মনোমালিন্যের জেরে বৃহস্পতিবার ওই যুবক আত্মহত্যা করে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার স্থানীয় বাসিন্দারা শুক্রবার ওই মহিলার বাড়িতে চড়াও হয়।

এরপর বাড়ি থেকে ওই মহিলাকে টেনে হিঁচড়ে বের করে শুরু হয় মারধর। পাশাপাশি ওই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয় গ্রাম। ঘটনার খবর পেয়ে নিকটবর্তী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। তারপর ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় নানুর থানায়।

মৃত ওই যুবকের স্ত্রীর ঝুম্পা নাগের অভিযোগ, “ওই মহিলা তার সোনার গহনা, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। তারপরেও আমার স্বামীকে চাপ দেয় আরও সোনার গয়নাও টাকা-পয়সার জন্য। কিন্তু আমার স্বামী দাবি করা সেই টাকা পয়সা ও সোনাদানা দিতে না পারায় অন্য ছেলের সাথে সম্পর্ক গড়ার কথা বলে ওই মহিলা। এই সকল চাপের কারণেই আমার স্বামী বিষ খেয়ে আত্মঘাতী হয়।”

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। আতঙ্কিত ওই মহিলার পরিবার আশ্রয় নিয়েছে থানায়। অন্যদিকে মৃত যুবকের পরিবারের তরফ থেকেও ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top