পরকীয়ার সন্দেহে অভিনেত্রীকে খুন স্বামীর! ঘটনার দিন কি হয়েছিল অনিতা সিং-এর সঙ্গে?

পরকীয়ার সন্দেহে অভিনেত্রীকে খুন স্বামীর! ঘটনার দিন কি হয়েছিল অনিতা সিং-এর সঙ্গে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯ ফেব্রুয়ারি, কিছুদিন আগেই অভিনেত্রীর খুনের অভিযোগ তোলা খুব স্বামীর বিরুদ্ধে।পাঞ্জাবি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন অনিতা সিং (‌২৯)‌।তাঁকে খুনের অভিযোগ উঠেছে স্বামী রবিন্দর পাল সিংয়ের বিরুদ্ধে।স্বামীকে গ্রেফতার করে পুলিশ।সঠিক প্রমান তখন না থাকলেও সন্দেহ করেন অনেকেই যে, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করেছে স্বামী।

নৈনিতাল জেলা পুলিশের প্রধান সুনীল কুমার মীনা বুধবার জানান, জেলা সদরদফতর থেকে ৩০ কিলোমিটার দূরে নৈনিতালের কালাধুঙ্গি থেকে অনিতা সিংয়ের দেহ উদ্ধার হয়েছে।তল্লাশি শুরু করে পুলিশ।সেখানেই জানতে পারে, ৩০ জানুয়ারি স্বামী রবীন্দরের সঙ্গে পঞ্জাবের ফিরোজপুর থেকে নৈনিতালে আসেন ওই অভিনেত্রী। অনিতাকে সে জানায়, নৈনিতালে কুলদীপ নামে তার এক বন্ধু রয়েছে। ওই বন্ধুর সঙ্গে বলিউডের অনেকের যোগাযোগ রয়েছে। ফলে, অনিতাকে মুম্বইয়ে অভিনয়ের সুযোগ করে দিতে পারে কুলদীপ। তা শুনে খুব খুশি হয়ে ৬০০ কিলোমিটার পথ উজিয়ে ফিরোজপুর থেকে নৈনিতালে আসেন অনিতা। রবীন্দর যে তাঁকে খুনের ফন্দি এঁটেছে, তার বিন্দুমাত্র সন্দেহ হয়নি অনিতার।

সিসিটিভি ফুটেজ দেখে অনিতার স্বামীকে গ্রেফতার করা হয়, তারপর জেরা করে জানতে পারে, তিনজনে সেদিন একটি রেস্তোরাঁয় যায়। সেখানে অনিতাকে পানীয়র মধ্যে মাদক মিশিয়ে দিয়ে খাওয়ানো হয়। অনিতা অচৈতন্য হয়ে পরে কিছুক্ষন পরই।তারপর তাঁকে নিকটবর্তী একটি জঙ্গলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শেষে মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর স্থানীয়রা অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।খুনের জেরে রবিন্দর ও তার বন্ধু কুলদীপকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় অপরাধ স্বীকারও করেছে অভিযুক্তরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top