পরপর দুদিন বোমা উদ্ধার দমদম পার্কে

পরপর দুদিন বোমা উদ্ধার দমদম পার্কে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২১ ডিসেম্বর, গতকাল ভর সন্ধ্যেবেলা দমদম পার্কে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা এরপর আজ সকালে দমদম পার্কের শ্যামনগরে কাছে তৃণমূলের পার্টি অফিসের পাশ থেকে একটি তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকালের ঘটনার পর আবারও আজকে বোমা উদ্ধার। লেক টাউন থানা ও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ তদন্তে নেমেছে। এলাকার বাসিন্দাদের দাবি ১০ থেকে ১২ জন দুষ্কৃতী তারা বাইকে করে এসে গুলি করেছিল, বোমা ছুড়ে ছিল সেইমতো পুলিশ ওই রাস্তায় থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ও আহত বিশ্বজিৎ এর সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যানের দাবি দমদম পার্ক এলাকায় একটি শান্ত এলাকা এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি এবং ওই এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের যুবনেতা বিশ্বজিৎ প্রসাদ কে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এর পেছনে বিজেপির হাত আছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top