পরিচালক রাজ চক্রবর্তী’র বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ মা-এর

পরিচালক রাজ চক্রবর্তী’র বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ মা-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১১ জানুয়ারি, আমাদের কাছে যারা সেলিব্রেটি, নিজের ঘরে কিন্তু তারা আমাদের মতোই সাধারণ মানুষ।পরিবারের সাথে সময় কাটাতে তারাও বেশ ভালোবাসে। আমাদের সর্বদাই সেলিব্রেটিদের লাইফ নিয়ে কৌতূহল থাকে আর সেটা যদি রাজ-শুভশ্রীর মতো জুটি হয় তাহলে তো আর কথাই নেই।সম্প্রতি রাজের পরিচালনায় শুভশ্রীর ছবি ‘পরিনীতা’ সাড়া ফেলে দিয়েছে।এবার মা ও স্ত্রীকে নিয়ে একটি ভিডিও পোস্ট করলেন রাজ চক্রবর্তী।আর সেখানেই ফুটে এল পুত্রবধূ ও শাশুড়ির মিষ্টি প্রেম।

যেখানে অসুস্থ বৌমাকে আদরে ভরিয়ে দিতে দেখা গেল শাশুড়ি মা লীলা চক্রবর্তীকে (রাজের মা)। শুভশ্রীর শিশুসুলভ কাণ্ড দেখে মাঝে মধ্যেই বলছেন, শুভশ্রী যেন ছোট্ট একটা মেয়ে। আবার মাঝে ছেলে রাজকে থামিয়ে কিছুটা বকেও দিলেন লীলা দেবী। ছেলের বিরুদ্ধে অভিযোগ, বৌমাকে দিয়ে রাজ নাকি খালি কাজ করায়, অন্য মেয়ে হলে কাজ না করে চলেই যেত।শুভশ্রীর জ্বর অবস্থাতেই রাজ তাকে নিয়ে পরিণীতা-এর শুটিং করতে নিয়ে যেত। এখানেই শেষ নয়, রাজ কেন নিজে ঠাণ্ডা লাগার ভ্যাকসিন নিলেও শুভশ্রীকে কেন দেননি তা নিয়েও অভিযোগের অন্ত ছিল না লীলা দেবী।সেই ভিডিও পোস্ট হতেই আগ্রহ দেখান সকল সেলেবসরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top