পরিত্যক্ত কয়লা খনি থেকে গলগল করে বেরিয়ে আসছে আগুন সঙ্গে কালো ধোঁয়া

পরিত্যক্ত কয়লা খনি থেকে গলগল করে বেরিয়ে আসছে আগুন সঙ্গে কালো ধোঁয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৯শে সেপ্টেম্বরঃ হঠাৎ আজ সকালে জামুড়িয়ার ইসিএলের কেন্দা পরিত্যক্ত খোলামুখ কয়লা খনি থেকে পরপর চারটি জায়গা থেকে গলগল করে বেরিয়ে আসছে আগুন সঙ্গে কালো ধোঁয়া ।ইসিএলের পরিতক্ত কয়লা খনি থেকে গল গল করে আগুন বেরিয়ে আসার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । খোলামুখ কয়লা খনি থেকে বেরিয়ে আসা বিষাক্ত কালো ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়েছে ।পরিতক্ত কয়লাখনির পাশে বেশ কয়েকটি গ্রাম ও আদিবাসী গ্রামও রয়েছে l

উল্লেখ্য ” ইসিএলের কেনা খোলামুখ কয়লা খনিতে গত এক বছর আগে ভয়াবহ আগুন লাগে । যদিও সেই সময়ই ইসিএল কর্তৃপক্ষ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে । ফের বছর পেরিয়ে গেলে ফের আবার আগুন ইসিএল খোলামুখ কয়লা খনি থেকে।অন্যদিকে ইসিএল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে মাটি ভরাটের কাজ শুরু করেছে

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top