
নিজস্ব সংবাদদাতা,বসিরহাট,৬ই জুলাই :পরিত্যক্ত কুয়ো থেকে প্রৌঢ়ের বস্তাবন্দি দেহ উদ্ধার
তিন দিন নিখোঁজ থাকার পর পরিত্যক্ত কুয়া থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার চাঞ্চল্য। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানা চাতরা গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর এর ঘটনা ।ফকির মন্ডল বছর ৫৫ এর এই প্রৌঢ় । গত বুধবার ৩ রা জুলাই থেকে নিখোঁজ ছিল। পেশায় দিনমজুর। ফকির স্ত্রী ও ছেলে স্বামীকে বাড়ি থেকে দীঘায় বেড়াতে গিয়েছিল। বাড়িতে ফিরে দেখে ফকির বাড়িতে নেই। বাদুড়িয়া থানা নিখোঁজের ডাইরি করলে পুলিশ তদন্ত শুরু করে। শনিবার সকাল বেলায় প্রতিবেশীর বাড়ির পরিত্যক্ত কুয়ায় বস্তাবন্দি দেহ উদ্ধার হয় ফকির মন্ডলের। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা দেখা গিয়েছে। পরিবারের লোক খোঁজ করতেই প্রতিবেশীর বাড়ির পরিত্যক্ত পচা গলা বস্তাবন্দি দেহ দুর্গন্ধ ছড়াতে থাকে। তখনই সন্দেহ হয় ।পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা দুটোই তদন্ত করে দেখছে পুলিশ ।স্বামীকে বাড়ি ফেলে দীঘায় বেড়াতে যাওয়ার স্ত্রী ও ছেলে ঘটনার রহস্য দানা বেঁধেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিস।



















