
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা জুলাই : বেহালা চান্দিতলার একটি পরিত্যক্ত ঘর থেকে এক মহিলার পচা গিলে ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। মহিলার নাম চাইনা মন্ডল বয়স 55। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামী পরিত্যক্তা, তারপর থেকে দিদির কাছে থাকে। গত শনিবার থেকে নিখোঁজ ছিল । গতকাল পরিবার থেকে বেহালা থানায় ডাইরি করা হয়। আজ সকালে বাড়ির পাশে ঘর থেকে পচা গন্ধ পায় এলাকার লোকেরা ।তারপর দেহ উদ্ধার করে পুলিশ । দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে । বাড়ির লোকেদের দাবি দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিল ও মানুষিক অবসাদে ও ভুগছিল ।সেই কারণে এ আত্মহত্যা।


















