
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১০ই সেপ্টেম্বর :মৃত দলীয় কর্মী স্বরূপ গড়াইয়ের মৃতদেহ কেন পরিবারের “অজান্তে” পুলিশ নিয়ে গেছে, তা নিয়ে আদালতে যাওয়ার হুমকি দিল বিজেপি। আজ এনআরএস হাসপাতালে রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদার, দলের যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া অনুপম হাজরা উপস্থিত হন । তাঁদের উপস্থিতিতেই এনআরএস হাসপাতালে স্বরূপের দেহ দাবি করেন তাঁর স্ত্রী চায়না গড়াই । বিজেপির-র পক্ষ থেকে জানানো হয়, স্বরূপের পরিবারের অনুমতি না নিয়ে কী করে একজনের মৃতদেহ নানুরে পাঠিয়ে দেওয়া হল । যদি দেহ তাঁদের ফিরিয়ে দেওয়া না হয় তা হলে ধরনায় বসবে দল।



















