পরিবারের কাছে ফেরার জন্য ৬০ জন শ্রমিকের কাতর আর্তি প্রশাসনকে

পরিবারের কাছে ফেরার জন্য ৬০ জন শ্রমিকের কাতর আর্তি প্রশাসনকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৮ মার্চ, শাসন থানার সণ্ডালিয়ায় গ্রামে বিহার থেকে ছট পূজোর পরে কম্পিউটার অ্যাম্বুটারি কাজ করতে এসেছিল ৬০ জন শ্রমিক কিন্তু লকডাউনের জেরে তারা ফিরতে পারছে না নিজের পরিবারের কাছে। শ্রমিকদের আর্তি, তারা ফিরতে চায় পরিবারের কাছে। বিহারের পাচমিচম্পারন জেলা থেকে কাজে এসে আটকে পরে এই ৬০ জন শ্রমিক।

শ্রমিকদের দাবি, করোনা ভাইরাস আতঙ্কের হাত থেকে বাঁচতে তাদের পরিবারের কাছে ফিরতে চায়। বারাসাত এক নম্বর ব্লকের বিডিওকে জানালে তিনি বলেন, শ্রমিকদের ফেরত পাঠানোর কোন নির্দেশ তার কাছে নেই।অন্য দিকে শ্রমিকদের একটাই আর্তি তারা পরিবারের কাছে ফিরতে প্রশাসন যাতে সাহায্য করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top