
নিউজ ডেস্ক : গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন ধরে যাওয়ায় বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে। ওই বিমানে গোয়ার পরিবেশমন্ত্রী নিলেশ কাব্রাল সহ ১৮০ জন যাত্রী ছিলেন।সোমবার বিমানটি উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর এর বাম পাশের ইঞ্চিনে আগুন ধরে যায়। পরে বিমানটি দাবোলিম আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে।



















