পরিযায়ী শ্রমিককে বিনা খরচায় ফেরানোর ও ক্ষতিপূরণের দাবিতে বাম কংগ্রেসের রাস্তা অবরোধ

পরিযায়ী শ্রমিককে বিনা খরচায় ফেরানোর ও ক্ষতিপূরণের দাবিতে বাম কংগ্রেসের রাস্তা অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১২ মে, পরিযায়ী শ্রমিককে বিনা খরচায় ফেরানোর ও মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বাম কংগ্রেসের রাস্তা অবরোধ। বসিরহাট ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত পিফা এলাকায় সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বসিরহাটের ও মালঞ্চ রোড পিফা তে অবরোধ শুরু করেছে বাম ও কংগ্রেস যৌথভাবে। শ্রমিকদের প্রতি অনীহা দ্বিচারিতা নীতির জন্য কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাদের এই অবরোধ। তাদের মূলত দাবি সম্পূর্ণ বিনা খরচায় তাদেরকে বাড়িতে ফেরত আনতে হবে।

পাশাপাশি তাদের কর্মসংস্থান ও খাবার সুরক্ষিত করতে হবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটছে, অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিতে সামাজিক দূরত্ব মেনে হাতে দলীয় পতাকা, বুকে ফেস্টুন নিয়ে বাম কংগ্রেস জোট অবস্থান-বিক্ষোভ করে। ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। অবিলম্বে শ্রমিকরা বাড়িতে না ফিরলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বাম কংগ্রেস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top