
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১২ মার্চ, পরীক্ষার প্রথম দিন অসুস্থ হয়ে পড়ল উচ্চমাধ্যমিক ছাত্রী।দুর্গাপুরের হিন্দী ভারতী স্কুলের ছাত্রী রাবিয়া খাতুন এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সিট পড়েছিল রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠ, বেনাচিতিতে। আমড়াই গ্রামের বাসিন্দা রাবিয়া এদিন পরীক্ষার হলে অজ্ঞান হয়ে পড়ে যায়।
জানা যায়, তারপরই তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে সিসিইউতে ভর্তি করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী জ্ঞান ফিরেছে রাবিয়ার। তবে রাবিয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা এবারে দিতে পারবে কিনা তা এখনও বলা যাচ্ছে না।


















