পরীক্ষার ফী কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ আন্দোলনে নামলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

পরীক্ষার ফী কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ আন্দোলনে নামলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৯ এপ্রিল ২০২১ উত্তর দিনাজপুর: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ভর্তি ও পরীক্ষার ফী কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল পড়ুয়ারা।

লিখিত নোটিশ না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন। প্রতিশ্রুতি দিয়েও মেলেনি ফল। তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ভর্তি ও পরীক্ষার ফী কমানোর দাবিতে ফের আন্দোলনে সামিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। করোনা আবহে অর্থনৈতিক সঙ্কটের সময়ে দুঃস্থ ছাত্রছাত্রীদের ভর্তি ও পরীক্ষার ফি মেটানো প্রায় অসম্ভব। ফলে ফী কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ আন্দোলনে ইউনিভার্সিটির পড়ুয়ারা। আন্দোলনকারীদের একজন জানান, ‘করোনার জন্য একবছর বিশ্ববিদ্যালয় বন্ধ ছিলো। এর আগেও আমরা আন্দোলন করেছিলাম। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মৌখিক ভাবে বলেছিল ফি অর্ধেক করে দেবে। বিপিএল দের জন্য ৫০% ও এপিএল দের জন্য ৩০% কমানো হবে। কিন্তু ইউনিভার্সিটি তা করেনি। এবার লিখিত নোটিশ না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। করোনা পরিস্থিতিতে অনেক গরীব ঘরের ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারছে না এই ফী এর কারণে এবং অনেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। আমাদের ফি না কমালে আমরা ভর্তি হবো না। ’

আরো পড়ুন…অবশেষে  সেচখালের জল থেকে উদ্ধার হলো দেহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top