পর পর একই গ্রামের ২ টি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য

পর পর একই গ্রামের ২ টি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২০ শে আগস্ট :মঙ্গলবার ভোরে মন্দির মুছতে গিয়ে গোপালপুর পশ্চিম পাড়ার কোনার পরিবারের এক মহিলা দেখেন গ্রহরাজ মন্দিরের ভেতর তছনচ অবস্থায় পড়ে রয়েছে সবকিছু। ঐ মহিলার চিৎকার চেঁচামেচিতে বাইরে বেড়িয়ে এলে গ্রামের লোকজন আসে । কোনার পরিবারের সদস্যসরা এসে দেখেন গ্রহ রাজের সোনা, রুপো, বাসনপত্র সহ আরো অনেক জিনিস উধাও । এই ঘটনার রেশ কাটতে না কাটতে গ্রহরাজ মন্দির থেকে সামান্য দূরত্বে থাকা গোপালপুর পশ্চিম পাড়ার রাধা গোবিন্দ মন্দিরেও পেছনের জানলার সাটার খোলা অবস্থায় দেখে সন্দেহ হয় স্থানীয় গ্রামবাসীদের । এরপর মন্দিরে ঢুকে তারা দেখেন বাসনপত্র ,ঢাক সহ আরো অনেক জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

গ্রামের বাসিন্দা পরেশ কোনার বলেন, চুরি বা ডাকাতির ঘটনা এই পাড়ায় কোনোসময় হয়নি। তাই গ্রহরাজ মন্দিরের দরজা খোলায় রাখা হয়, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা।

উৎপল দত্ত নামে আরো এক গ্রামবাসী জানান, পুলিশ চাইলে সবকিছু করতে পারে, কারণ তাদের সন্দেহ বাইরের কেউ নয় দুটি মন্দিরের চুরির ঘটনায় দুষ্কৃতীরা বাইরের হলেও মাথা এখানকারই । দুটি মন্দিরে সব মিলিয়ে লক্ষাধিক টাকার কাছাকাছি জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছে ।মঙ্গলবার সাতসকালে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় কাঁকসার গোপালপুর পশ্চিম পাড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top