পশ্চিমবঙ্গকে “গরিব কল্যাণ রোজগার” যোজনার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি।

পশ্চিমবঙ্গকে “গরিব কল্যাণ রোজগার” যোজনার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,২২ জুন:-গরিব কল্যাণ রোজগার অভিযান”-এর আওতায় আসতে যা যা প্রয়োজন তার সবটাই রয়েছে পশ্চিমবঙ্গে। কোনও রাজ্যে ২৫ হাজার পরিযায়ী শ্রমিক ফিরলেই তাদের এই যোজনার আওতায় আনা হচ্ছে । পশ্চিমবঙ্গে লাখেরও বেশি পরিযায়ী শ্রমিক এই ক’দিনে ফিরেছেন । ফলে এ রাজ্যকেও “গরিব কল্যাণ রোজগার” যোজনার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।চিঠিতে তিনি লেখেন, “একটি বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । আপনি সম্প্রতি গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযানের কথা ঘোষণা করেছেন। যাতে ছ’টি রাজ্যের ১১৬টি জেলা স্থান পেয়েছে, যেখানে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে । এই ছ’টি রাজ্যের তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের ।অধীরবাবু চিঠিতে লেখেন, “এক্ষেত্রে যে রাজ্যে কমপক্ষে 25 হাজার পরিযায়ী শ্রমিক ফিরেছে সে রাজ্য জায়গা পেয়েছে । গত কয়েকদিনে বাংলায় লাখ লাখ পরিযায়ী শ্রমিক ফিরেছেন । এখনও পর্যন্ত তারা কর্মহীন । কাজ পাবেন যে এমন আশাও নেই । পরিযায়ী শ্রমিক ফেরার নিরিখে পশ্চিমবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top