
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৩০ এপ্রিল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার ও ভাইস প্রেসিডেন্ট ড, দেবদাস সাহার বদলি হওয়াকে কেন্দ্র করে এবার মুখ খুললেন অধীর চৌধুরী।তাঁর মতে, রাজ্য সরকারের দ্বারা ভুল কাজকে দেবদাস সকলের সামনে এনেছিল তাই আজ তাঁর মতো ভালো ডাক্তারকে বদলি করে দেওয়া হল।তিনি বলেন, “রাজ্যে করোনার দ্বারা মৃত্যুর ঘটনা লোকানো হচ্ছে।পশ্চিমবঙ্গে বহু মানুষ করোনাতে মারা যাচ্ছেন।কিন্তু সরকার ডাক্তারকে তা প্রকাশ করতে বারণ করছে।এমনকি রাজ্যে মুখ্যমন্ত্রী যে হাসপাতাল গুলো করোনা হাসপাতাল বলছেন, সেখানে করোনা রোগীদের জন্য কোনও পরিকাঠামো নেই।পাশাপাশি করোনা রোগীদের জন্য কোনও বেড নেই”।
উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদ হাসপাতালের একটি অর্ডার প্রকাশ্যে চলে আসে। সেই অর্ডারে হাসপাতালের চিকিৎসকদের ডিউটির রোস্টার ঠিক করা হয়েছে এবং তার নীচে লেখা রয়েছে, করোনায় মৃত্যু হলেও কোন মতেই করোনার কথা উল্লেখ করা যাবে না। বরঞ্চ মৃত্যুর কারণ হিসেবে স্বাভাবিক কারণ দেখাতে হবে।সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা।রাজনৈতিক মহলেও এ নিয়ে বিতর্ক শুরু হয়।এরপরই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার ও ভাইস প্রেসিডেন্ট ড, দেবদাস সাহাকে বদলি করে দেওয়া হয়। অধীর চৌধুরী আরও বলেন, বাংলার অবস্থা খুব খারাপ।পশ্চিমবঙ্গে সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গ সংক্রমিতের তালিকা অর্থাৎ রিপ্রোডাকটিভ ক্যাপাসিটির তালিকায় সবচেয়ে উপরে আর তার জন্য দায় মুখ্যমন্ত্রী ও এই তৃণমূল সরকার। যদি এখনও মানুষ ও সরকার সচেতন না হয় তাহলে বাংলার অবস্থা ভবিষ্যতে আরও খারাপের দিকে এগোবে।



















