পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়ায় আপিল শুনানির জন্য পৃথক অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতেই এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে।
এই ট্রাইব্যুনালগুলি মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলার জন্য একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতিকে অ্যাপেলেট অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, নদীয়া, হাওড়া থেকে শুরু করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাকে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপিল করতে পারবেন। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট বিচারিক আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এই ট্রাইব্যুনালেই শোনা হবে।
আপিল করার ক্ষেত্রে রাখা হয়েছে দুটি পথ—অনলাইনে ECI NET প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে, আবার জেলা প্রশাসনের (ডিএম/এসডিএম/এসডিও অফিস) মাধ্যমেও সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। প্রশাসনের দায়িত্ব থাকবে সেই আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করার।
কমিশন আরও জানিয়েছে, এই ট্রাইব্যুনালগুলি অবিলম্বে কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট জেলার সমস্ত আপিল নিষ্পত্তি হলে ওই ট্রাইব্যুনালের কাজও শেষ হয়ে যাবে। নির্বাচনের আগে ভোটার তালিকা নির্ভুল রাখতে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top