
নিউজ ডেস্ক, কোলকাতাঃ নেহেরু যুব কেন্দ্র সংগঠনের মাধ্যমে পশ্চিমবঙ্গে দু’দিনের যোগসূত্র কর্মসূচি চালু করা হয়েছে। সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গে মাদকের চাহিদা হ্রাসের ক্ষেত্রে নেটওয়ার্কিং কর্মসূচি প্রচার শুরু হয়েছে। ভারতের মাদকদ্রব্য অপব্যবহার রোধের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী প্রচেষ্টার বিকাশ ও প্রচারের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। উক্ত উদ্যোগে অংশগ্রহণ করেছিল এনআইসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। অনুষ্ঠানের উদ্বোধনী কর্মসূচিতে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের এনওয়াইসিএসের রাজ্য পরিচালক শ্রী নবীন কুমার নায়েক, এনআইএসডি শ্রীমতি প্রেরনা চৌধুরী এবং এনআইসি ইনস্টিটিউট অব টেকনোলজির সভাপতি অধ্যাপক ডঃ কল্যাণ কুমার। এক একটি জেলার ১৮ জন মহিলা সহ মোট ৪৫ জন যুবক এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যুবকদের সচেতন ও শিক্ষিত করা হয়েছিল।


















