পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নজিরবিহীন পরিকল্পনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নজিরবিহীন পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ২০২১ সালের তুলনায় ভোটগ্রহণের ধাপ কমানো হলেও নিরাপত্তা ও তত্ত্বাবধানে কোনও ফাঁক রাখতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে এবারের নির্বাচনে পর্যবেক্ষকদের সংখ্যা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য এক জন করে জেনারেল অবজার্ভার নিয়োগ করা হবে। এতে প্রতিটি কেন্দ্রের তত্ত্বাবধান আরও নিখুঁত হবে।
নিরাপত্তার পাশাপাশি পুলিশ ও নির্বাচনী ব্যয়ের নজরদারির জন্যও পর্যবেক্ষক সংখ্যা বাড়ানো হয়েছে। শুধুমাত্র জেনারেল অবজার্ভার নয়, ‘এক্সপেন্ডিচার অবজার্ভার’ নিয়োগেও এবার উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পুলিশ অবজার্ভার নিয়োগের ক্ষেত্রে। গতবার রাজ্যে মোট ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক ছিলেন, এবারে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এবং জেলা বা মহকুমার বদলে বিশেষ বিধানসভা কেন্দ্রভিত্তিক নিয়োগে জোর দেওয়া হচ্ছে। কোনও স্পর্শকাতর কেন্দ্রে একাধিক পুলিশ পর্যবেক্ষকও থাকতে পারেন।
কমিশনের এই ‘মাইক্রো-প্ল্যানিং’ প্রমাণ করছে যে, ভোটের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় কোনও ঝুঁকি নেওয়া হবে না। ভোট ঘোষণা হওয়ার আগেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, রিটার্নিং অফিসার হিসেবে ন্যূনতম এসডিও র‍্যাঙ্কের সিনিয়র অফিসারকে রাখা হয়েছে। আগের নিয়মে ডিএমডিসি র‍্যাঙ্কের আধিকারিকরা দায়িত্ব পালন করতেন, তবে এবার সেই র‍্যাঙ্কের কাউকেই রাখা হয়নি। এতে নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা ও পর্যবেক্ষণের মান আরও শক্তিশালী হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top