রাজ্য – আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নির্বাচন কমিশন শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। দুপুর ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে জেলাগুলির নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা উপস্থিত থাকবেন। দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও এতে থাকবেন।
বৈঠকের মূল লক্ষ্য আসন্ন নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি যাচাই করা। বিশেষ করে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়া হবে। জেলা নির্বাচন আধিকারিকদের কাছ থেকে বুথ স্তরের প্রস্তুতি, ভোটকর্মীদের মোতায়েন, নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত রিপোর্ট নেওয়া হতে পারে।
পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভোটকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণ করার লক্ষ্য রয়েছে।
রবিবার থেকে বিধানসভা ভোট ঘোষণার পর থেকে প্রশাসনিক পদে বিস্তর বদল হয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সিপি, ডিজি, ডিআইজি, ডিএম সহ উচ্চপদস্থ একাধিক আধিকারিকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনারকে একাধিক চিঠি দিয়েছেন, তবে তা কোনো প্রভাব ফেলেনি। বরং চিঠি বা সোশ্যাল পোস্টের পর রাতারাতি আরও বদল করা হয়েছে।



















