
নিজস্ব সংবাদদাতা,কাঁকসা ,১০ ই জুলাই :পাঁচ দফা দাবিতে কাঁকসা বনকাটি পঞ্চায়েতে স্মারক লিপি জমা দিলো বনকাটি গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বনকাটি গ্রাম থেকে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক মিছিল করে পঞ্চায়েত দফতরে এসে বনকাটি পঞ্চায়েত প্রধান পিন্টু বাগদি কে সারক লিপি জমা দেয়। একই সাথে এলাকার নানান সমস্যা নিয়ে কথা বলেন প্রধানের সাথে। প্রধান পিন্টু বাগদি দ্রুত সমস্যার আশ্বাস দেন ।



















