
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা , ২৩ শে জানুয়ারী : হাবড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বিড়া ইছাপুর চৌমাথা থেকে সুকুর আলি মন্ডল ২২ কে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে পাঁচ লিটার দুশো তরল মাদক কোডাইন মিক্সচার উদ্ধার করে। ধৃতের বাড়ি বিড়া মেঠো পাড়া দত্তপুকুর থানা এলাকায়। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে পুলিশ সুত্রে জানা যায়। ধৃতের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। বৃহস্পতিবার ধৃত কে সাতদিনের পুলিল হেপাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে।



















