পাইলটদের বাধ্যতামূলক ডোপ টেস্ট, বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

পাইলটদের বাধ্যতামূলক ডোপ টেস্ট, বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – ফুকেত-দিল্লি বিমানের এক পাইলটের ডোপ টেস্টে গাঁজার উপস্থিতি নিয়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। এবার সংস্থার অধীনে থাকা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত পাইলটের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে। বৃহস্পতিবার থেকেই এই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে কর্মীদের পাঠানো চিঠিতে স্পষ্ট করেছে সংস্থা।

এয়ার ইন্ডিয়ার দাবি, ডিজিসিএ-র নির্ধারিত সমস্ত নিয়ম তারা ইতিমধ্যেই মেনে চলে। ইউরোপ এবং আমেরিকার একাধিক বড় বিমান সংস্থাতেও পাইলটদের ক্ষেত্রে একই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনার পর নিয়মের বাইরে গিয়ে সংস্থার সমস্ত পাইলটকে সম্পূর্ণভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের শরীরে কোনও নিষিদ্ধ মাদক বা ওষুধের উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে।

গুরুগ্রামে অবস্থিত এয়ার ইন্ডিয়া অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময় এই ডোপ টেস্ট করা হবে। পাশাপাশি উড়ান শেষ হওয়ার পর বিভিন্ন ফ্লাইট ব্রিফিং সেন্টার এবং সংস্থার অফিসেও পাইলটদের নমুনা সংগ্রহ করা হবে।

নিরাপদ বিমান পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সাম্প্রতিক বিতর্কের পর পাইলটদের মাদকাসক্তি সংক্রান্ত পরীক্ষা আরও কঠোর করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top