
নটিংহ্যাম: বিশ্বকাপের দ্বিতীয় দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার পাকিস্তানকে হেলায় হারিয়ে টুর্নামেন্ট শুরু করল ওয়েস্ট ইন্ডিজ৷
দিনের শুরুতে ২২ ওভারের মধ্যে ১০৫ রানে সরফরাজদের অল-আউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ৷ ১০৬ রানে সহজ টার্গেট তাড়া করতে নেমে এরপর ৩ উইকেট হারিয়ে ১৪ ওভারের মধ্যেই তুলে ফেলে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল হোল্ডার অ্যান্ড কোম্পানি৷


















