পাকিস্তানের নেতার মুখে বসল বেড়ালের মুখ!‌ তোলপাড় সোশ্যাল মিডিয়া

পাকিস্তানের নেতার মুখে বসল বেড়ালের মুখ!‌ তোলপাড় সোশ্যাল মিডিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সোশ্যাল মিডিয়ায় এখন হাসির খোরাক হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক–ই–ইনসাফ। এবার মুখ পুড়ল পাকিস্তানের শাসকদলের। দলের এক সাংবাদিক সম্মেলনের ফেসবুক লাইভে দলীয় নেতার মুখে বসে গেল বেড়ালের প্রতিকৃতি! আর সেই ঘটনা ঘিরেই চরম হাসির খোরাক হল ইমরান খানের দল! এর আগে বিসকেকে কূটনৈতিক প্রথা ভাঙার ভিডিও দলের টুইটারে পোস্ট করে দেওয়া হয়েছিল। তা নিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল স্বয়ং পাক প্রধানমন্ত্রীকে।
জানা গিয়েছে, ফেসবুক লাইভ করার সময় নিজেরাই ক্যাট–ফিল্টার অন করে রেখেছিলেন তেহরিক–ই–ইনসাফ দলের কর্তৃপক্ষ। এই ফিল্টার অন থাকলে নিজে থেকেই ক্যামেরা কোনও মুখ খুঁজে নিয়ে তাতে বেড়ালের মুখ বসিয়ে দিয়ে থাকে। আর এক্ষেত্রেও লাইভ করার সময় সেই ঘটনাই ঘটেছে। এই ছবি ছড়িয়ে পড়েছে টুইটারেও। তাতে অনেকে মজা করে লিখেছেন, ‘‌বান্দা বিল্লি বানা হুয়া হ্যায়।’‌
এই লাইভের সময়েই অনেকে কমেন্ট করে বিষয়টি নজরে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশটের পর স্ক্রিনশটে ভরে যায় সোশ্যাল মিডিয়া। বিভিন্ন জায়গায় পোস্ট হতে থাকে সেই স্ক্রিনশটের ছবি। আর এভাবেই গোটা দুনিয়ার কাছে মুখ পুড়েছে পাকিস্তানের শাসকদলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top