
লন্ডন: ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ শুরুর বাকি মাত্র ১০ দিন৷ তার আগে পাকিস্তানের বিশ্বকাপ দলে বড়সড় বদল আনল সরফরাজরা৷দলে ফিরলেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার মহম্মদ আমের৷ সেই সঙ্গে পেসবিভাগে ফেরানো হল ওয়াহাব রিয়াদকে৷ শেষবার ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আমের৷ ফাইনালে ভারতের ত্রিমূর্তি রোহিত-ধাওয়ান ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন আমের৷ তাঁর দুরন্ত বোলিংয়ে ভর করেই প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাক ক্রিকেট দল৷


















