
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৮ই আগস্ট : হাবড়া দুর্গা মন্দির এলাকায় শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ আচমকা একটি পাগল কুকুর সবাই কে কামড়াতে থাকে কিছু বুঝে ওঠার আগে। সাথে সাথে স্থানীয় লোকজন আহতদের হাবড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পরে হাবড়া বাসী।



















