পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতির ওপর হামলা , গ্রেফতার ১

পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতির ওপর হামলা , গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পাণ্ডবেশ্বর,২৮ শে জুন: পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতির ওপর হামলা , গ্রেফতার ১*
পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মী বিরু বাউরী নামে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে । ব্লক সভাপতির অভিযোগ অনুযায়ী এ দিন সন্ধেবেলা এক যুবক এসে তাঁকে ডাকে ।

নরেন্দ্র বাবু বাড়ির বাইরে বেরোলে ওই যুবক তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে এমনই অভিযোগ তাঁর । ওই যুবকের কাছে একটি পাইপগান ছিল বলে জানান নরেন্দ্র বাবু । পাইপগান দিয়ে তাঁর হাতেও আঘাত করা হয় । স্থানীয় এক যুবকের তত্পরতায় ধরা পড়ে অভিযুক্ত । উখড়া ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে ওই যুবককে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও ২ রাউন্ড কার্তুজ । নরেন্দ্র বাবুর অভিযোগ এটি বিজেপির কাজ । এই ঘটনার প্রতিবাদে পাণ্ডবেশ্বরের ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top