পানাগড় স্টেশনে লাইন চ্যুত মালগাড়ি

পানাগড় স্টেশনে লাইন চ্যুত মালগাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৩ শে সেপ্টেম্বরঃ রাত ১ টা নাগাদ পানাগড় স্টেশন থেকে এক নম্বর প্লাট ফর্ম থেকে দুর্গাপুরে দিকে যাবার পর বগি গুলিকে পানাগড় স্টেশনের হল্ট লাইনে আনার সময় হঠাৎ ই লাইন থেকে নেমে যায় দুটি বগি। লাইন থেকে নেমে সিগনাল পোলে গিয়ে ধাক্কা মারলে সিগনাল ব্যবস্থা বিকল হয়ে পড়ে। ঘটনার পর ওই লাইনে দিল্লি গামী সমস্ত ট্রেন দাঁড়িয়ে পরে বিভিন্য স্টেশনে। ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিক রা ছুটে আসেন ঘটনাস্থলে। দ্রুত মেরামতের পর ভোরের আগেই ট্রেন চলাচল স্বাভাবিক হলেও । ক্ষতিগ্রস্থ লাইন মেরামতের কাজ চলছে দ্রুত। রেল সূত্রে জানা গেছে দ্রুত মেরামতের পর দিল্লি গামী স্লো লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top