পানীয় জলের সমস্যার জেরে দুর্গাপুর-বাঁকুড়া সড়ক অবরোধ

পানীয় জলের সমস্যার জেরে দুর্গাপুর-বাঁকুড়া সড়ক অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,১৪ ই সেপ্টেম্বর : দুর্গাপুর পৌরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হোচিমিন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা। তার জেরেই আজ দুর্গাপুর বাকুড়া যাওয়ার মূল সড়কের বাঁকুড়া মোড় এলাকায় অবরোধ করে স্থানীয়রা। আটকে পড়ে বহু বাস, গাড়ি। পরে পুলিশের আশ্বাসনে অবরোধ উঠে।
যদিও পাল্টা কাউন্সিলর তথা ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জির দাবি, এলাকায় যথেষ্ট পানীয় জলের কল আছে। তবে এলাকা অবস্থান উচু হওয়ায় জল ঠিকভাবে পৌঁছাচ্ছেনা। সমস্যা সমাধানের জন্য কাজ চলছে, বিশ্বকর্মা পুজোর আগেই সমস্যা সমাধান হয়ে যাবে। রাজনৈতিক উদ্দেশ্যে সিপিএম ও বিজেপি যৌথভাবে এই নোংরামি করছে এরমধ্যে স্থানীয়দের কোন ব্যাপার নেই। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে জেনে সিপিএম ও বিজেপি নোংরামি করে রাস্তা অবরোধ করেছে। যাতে তাদের রাজনৈতিক ফায়দা করতে পারে l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top