জামাইকে খুন করে টাঙিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা এলাকার বানেশ্বরপুরে। মৃত যুবক তারক মন্ডল(২৪) পেশায় এল পি জি গ্যাস সার্ভিস সেন্টারের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মদ্যপ অবস্থায় কাকাতুতো শ্বশুর বাড়ির লোকজনের সাথে পারিবারিক অশান্তি হয় তারক মন্ডলের। এমনকি কাকাতুতো শ্বশুর বাড়ির লোকজন তারক মন্ডল কে বেধড়ক মারধোর করে। এরপর তারকের স্ত্রী তাকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় এরপর গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল তারক পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে দেখতে পায় একটি মাংসের দোকানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তারকের দেহ ঝুলছে এর পরেই খবর দেয়া হয় উস্তি থানায়।ঘটনার খবর পেয়ে উস্তি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় অবশ্য মৃত তারক মন্ডল এর স্ত্রী জানায়, শশুর বাড়ি চৌষা থেকে মাস তিনেক আগে বানেশ্বরপুর বাপের বাড়িতে এসেছেন ওই গৃহবধূ এরপর বেশ কিছুদিন কেটে গেলেও পাশের কাকাদের সঙ্গে তাদের পারিবারিক অশান্তি লেগেই ছিল যার জেরে গভীর রাতে তারক মন্ডল কে খুন করেছে কাকা তুতু শ্বশুরবাড়ির লোকজন ইতিমধ্যেই উস্তি থানার পুলিশ ঘটনায় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মৃত তারক মন্ডল এর এক কন্যা ও পুত্র সন্তান রয়েছে মৃতের স্ত্রীর দাবি ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দিক পুলিশ।


















