
বক্স অফিসে শাহিদ কাপুরের ‘কবীর সিং’ সুপার হিট। মাত্র ১৩ দিনেই বক্স অফিসে ২০০ কোটির পাঁচিল টপকেছে ‘কবীর সিং’। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবিটি ২৪০ কোটির ব্যবসা করে ফেলেছে। জানা যাচ্ছে, আগামী ছবিগুলির জন্য পারিশ্রমিক হিসাবে শাহিদ নাকি ৩৫ কোটি টাকা দাবি করছেন। আর এখবর যদি সত্যি হয় তাহলে শাহিদ এই মুহূ্র্তে বলিউডের অন্যতম ‘হায়েস্ট পেড’ অভিনেতা হবেন।


















